ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় দেশে আরও ৬৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫৭

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৪৮ দিনে সর্বোচ্চ। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জন। একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। করোনায় দেশে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২ মে ৬৯ জনের মৃত্যু হয়।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।


২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


ads
ads
ads

Our Facebook Page

↑